সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 25, 2019

আহত মহিলার পাশে বিজেপির মহিলা মোর্চা৷

আহত মহিলা পাশে অনুরাধা ঘোষ
বাংলা News, ভাস্কর মণ্ডল : ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে প্রানে মারার অভিযোগ উঠলো গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে । 
ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের টাউশিয়া এলাকায়, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযূক্ত বিশাল পালকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ।
আহত ঝর্না বাগ্দী টাউশিয়া গ্রামের গৃহবধু। তিনি যানান বিশাল পাল নামে ঐ যুবক প্রায়ই তাকে উতক্ত্য করতো  এদিন সকালে নিজের জমিতে চাষের কাজে যাওয়ার সময় ফাঁকা জায়গায় একা পেয়ে ধর্ষনের চেষ্টা করলে আমি বাধা দিতে গেলে প্রানে মারার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে, এমতো অবস্থায় গ্রামবাসিদের তৎপরতায় আহত গৃহবধূকে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি দেখে রামপুরহাট মেডিক্যালে রেফার করা হয়?
এ ব্যাপারে মল্লারপুর থানায় অভিযুক্তর নামে ধর্ষনে চেষ্টা ও হত্যার মামলা দায়ের করা হয়েছে৷ 

ঘটনার কথা শুনে হাসপাতালে আহত মহিলা কে দেখতে রামপুরহাট মেডিক্যালে আসেন বীরভূম বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অনুরাধা ঘোষ ও অনামিকা ঘোষ ৷ তারা অাহত মহিলাকে সবরকম সাহায্যের আশ্বাস সহ গ্রেফতার হওয়া অভিযুক্তর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি যানান ৷ তিনি বলেন বীরভূম সন্ত্রাসের আঁতুরঘরে পরিনত হয়েছে সাধারন মহিলাদের কোনো নিরাপত্তা নেয়৷ যেখানে বোমাবাজিতে দিনের শুরু আর দিনের শেষ হয় ধর্ষন দিয়ে৷ তিনি এ বিষয়ে মাননিয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেন ৷৷

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages