বাংলা NEWS : শ্বাস রোধ করে খুন করা হয়েছে এক আদিবাসি মহিলা কে ৷ সাইঁথিয়ার দৈকোটা গ্রামের ঘটনা৷ মহিলার নাম মহারানি মুর্মু বলে জানা গিয়েছে৷
আরও পড়ুন : টক টু মেয়রে ততক্ষনাৎ পদক্ষেদ ,অসুস্থ সদ্যজাতের ভার নিলেন ফিরহাদ হাকিম ৷
স্থানিয় সূত্রে জানা গিয়েছে, দৈকোটা গ্রামের বাসিন্দা ওই মহিলার বেশ কয়েকবছর ধরেই গ্রামের বাইরে যাওয়া আসা ছিলো, পারিবারের লোকেরা জানিয়েছেন, ওই মহিলা গতকাল বাড়ি থেকে ভোর বেলা বেরিয়ে যায় , বাড়ি থেকে অনেকটা দূরে তার মা তাদের নতূন বাড়ি দেখতে এলে সেখানেই রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে তার মেয়েকে ৷ বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা পুলিশে খবর দেন৷ সাঁইথিয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাইঁথিয়া স্টেট হাসপাতালে পাঠানো হয়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

No comments:
Post a Comment