সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 27, 2019

শ্রাবন মাসে শাওনি স্নানের ঢল

বাংলা News: মানেই বর্ষার সমারোহ ৷ আর এই সময়ই বাবা শিবের আরাধনাকে ঘিরে শুরু হয় বাবার মাথায় জল ঢালার ভীড় ৷ সারা মাস ধরেই চলতে থাকে বাবা বুড়োর পূর্ণ স্নানযাত্রা ৷ বিভিন্ন জায়গায় বাবা শিব বিভিন্ন নামে পরিচিত ৷ দূর দূরান্ত থেকে দুদিন তিনদিন চারদিন ধরে পায়ে হেঁটে বাবার ভক্তরা মাইলের পর মাইল অতিক্রম করে নদী থেকে জল আনে বাবা শিবকে স্নান করানোর জন্য ৷ এই স্নান যাত্রা কে ঘিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের সাথে দিনটি পালন করে চলেছে বাঙালিরা ৷


 ২৭ জুলাই প্রত্যেক বছরের মত এবছও বীরভূমের ময়ূরেশ্বর থানার কোটাসুর গ্রামে বাবা মদনেশ্বর তলায় বাবা শিবের পূর্ণ স্নানযাত্রা অনুষ্ঠান হলো বেশ জাকজমগ পূর্ন ভাবে ৷ আশেপাশের প্রায় ১৫টি গ্রাম থেকে এখানে অাসে বাবা মদনেশ্বরের মাথায় জল ঢালতে ৷ এদিন সকালে কোটাসুর গ্রাম ছাড়াও অাশপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ ঢাক, ঢোল ও বাজনা বাজিয়ে ময়ূরাক্ষী নদী থেকে জল নিয়ে বাবা মদনেশ্বরের মাথায় ঢালে ৷ অন্যান্য বছরের থেকে এবছর ভক্তের ভীড় চোখে পরার মত ৷ প্রশাসনিক ব্যবস্থাও ছিলো বেশ ৷ কয়েক হাজার মানুষের সমাগমে এবছরের বাবা মদনেশ্বরের পূর্ণ স্নানযাত্রা বিশেষ মাত্রা লাভ করেছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages