সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 26, 2019

বালিকা বিদ্যালয়ের দেওয়ালে ‘Happy Birthday to you'


ভাস্কর মণ্ডল~কথা, মেসেজে মেসেজে বা সোসাল মিডিয়ার কথার পর এবার সিউড়িবাসীরা দেখল এক চমম, স্কুলের গেটের সামনে লেখা "HAPPY BIRTH DAY TO U" । তবে এই কথা কে বা কাকে বলছেন, কি বলছেন? সে কথা কারোর জানা নেই! ২৫ শে জুলাই বৃহস্পতিবার সকালে সিউড়ির আর. টি. গার্লস হাইস্কুলের বাইরের দেওয়ালে দেখা যায় ‘Happy Birth Day to U’ লেখা পোষ্টার, বাদ পড়েনি মেন গেটও। তবে কে বা কারা এই পোষ্টার লাগালো তা নিয়ে উৎসাহিত সকলেই। কেউ বলছেন, নিছক পাগলামির বসে এই সব কর্মকান্ড, কেউ আবার বলছেন, খারাপ তো কিছু নেই, এখানে উইস করা হয়েছে। উইস তো পজিটিভ দিক, নেগেটিভের কোনো বিষয় নেই। আবার কেউ চিন্তিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অবশ্য জানান, “আমি সকালে স্কুলে এসেই দেখি এই পোষ্টার লাগানো হয়েছে স্কুলের বাইরের দেওয়ালে ও মেন গেট লাগোয়া দেওয়ালে। কিন্তু কে বা কারা করেছে তা তো জানতে পারছি না। স্কুলের দেওয়ালে অনুমতি ছাড়া পোষ্টার লাগানো অন্যায়।”
স্কুলের পড়ুয়ার এক অভিভাবক অবশ্য বলেই দেন, “আজ হ্যাপি বার্থডে পোস্টার লাগিয়েছে, কাল হয়তো অন্য কিছু লাগবে। স্কুল কর্তৃপক্ষের নজর রাখা দরকার।”












Facebooka

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages