![]() |
| ফেসবুক প্রতিকি |
#বাংলা News: প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক নানুর দিবসের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিল বীরভূম জেলা পর্যবেক্ষক ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম ,কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জী ও নানুর ব্লক সভাপতি কাজল সেখ ৷ শহীদ বেদীতে ফিরহাদ হাকিম মাল্যদান করে সভা শুরু করে ৷
![]() |
| ফেসবুক প্রতিকি |
বীরভূম জেলার নানুরের সুচপূর গ্রামে চার বিঘা জমিতে চাষের দাবিদাবা নিয়ে সিপিআইএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। খুন হয় ১১ জন তৃণমূল সমর্থক খেতমজুর । এই সংঘাত সাম্প্রতিক কালের এক অন্যতম রাজনৈতিক সংঘাত হিসেবে পরিচিত। ওই গণহত্যার পরে নানুরের বাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শহীদ বেদি তৈরী করে ‘শহীদ দিবস’ পালনের আয়োজন করেন তখনকার বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, ২০১০ সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে তিনি ঐ তৃণমূল সর্মথক ক্ষেতমজুর খুনের বিচার করাতে উদ্যোগী হন। এই গণহত্যার জন্য অপরাধী হিসেবে ৪৪জন দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়। সুতরাং এই প্রথম বাংলায় কোনও গণহত্যায় এতজন দোষী সাব্যস্ত হয়।
নানুর গণহত্যার শিকার
শেখ নিজাম
রসুল বক্স
সবুর শেখ
শেখ সালামাত
হরাই শেখ
সরণ মিটি
সফিকুল শেখ
শেখ শফিক
আশরাফ শেখ
সাইফুর শেখ
শেখ আলি হোসেন
*বাংলা News user দের কাছে অনুরোধ Plzz নিচে দেওয়া লিংকে গিয়ে চ্যানেলটিকে সাব্সক্রাইব করুন....*
https://www.youtube.com/channel/UCCDwg8yN37lvNxjDMaouSSA


No comments:
Post a Comment