সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 9, 2019

দলবাজির অভিযোগ তুলে বিক্ষোভ যুব তৃণমূল কংগ্রেসের

সভাপতি প্রশান্ত মণ্ডলকে ঘিরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা বাংলা News: বিজেপি নয়, সরকারি প্রকল্পে দলবাজির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠলো এবার খোদ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাঁইথিয়া ব্লকের হরিশড়া গ্রাম পঞ্চায়েতে ৷

হরিশড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের  স্বামি প্রশান্ত মণ্ডল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাকেই তালাবন্দি করে রাখল যুব তৃণমূল সদস্যরা। এনিয়ে এলাকা ও দলে চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। তবে আন্দোলনকারীদের বুঝিয়ে অঞ্চল সভাপতিকে  তালামুক্ত করে হয় ।
আরও পড়ুন—সহকারি স্বাস্থ্য কর্মীদের অবস্থান আন্দোলন।

উল্লেখ্য, বহু সরকারি প্রকল্পে যেমন  টেণ্ডারের প্যাক্টমানি থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনার বাড়ি, অসহায় ব্যাক্তিদের প্রাপ্য GR এর গম সবেতেই দলবাজি ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের স্বামি প্রশান্ত মণ্ডলের বিরুদ্ধে। সেই টাকা ফেরতের দাবিতে অঞ্চল সভাপতি কে ঘরের মধ্যে ঢুকিয়ে তালাবন্ধ করে দেওয়া হয়। বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন যুব তৃণমূলের সদস্যরা। 
যুব তৃণমূলের নেতাদের বক্তব্য, কন্টাক্টর সাথে প্রধানের স্বামি  মিলে কাজ না করেই রাস্তার টাকা আত্মসাৎ করে নিচ্ছে। মৃত ব্যাক্তিদের নামে GRএর গম তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে, একই নামে দুবার করে বাড়ি দেওয়ার ব্যাবস্থা করে টাকা তোলা হচ্ছে, তাদের আরও অভিযোগ অঞ্চলে স্বামি স্ত্রী দলের সর্বচ্চ পদে থাকায় একনায়কতন্ত্র  চালাচ্ছে এই ভাবে দল কোনো ভাবেই ঘুরে দাড়াবে না অবিলম্বে দল কোনো ব্যাবস্থা না নিলে বড়ো রকমের বিক্ষোভের সম্মক্ষিন হবে ৷

এদিকে, পঞ্চায়েত প্রধান অর্পণা মণ্ডল বলেন আমাকে ও আমার স্বামি কে সম্পুর্ন মিথ্যে অভিযোগ এনে হেনস্তা করা হয়েছে। চক্রান্ত করে  ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
চ্যানেলটি কে কিল্ক করে সাবস্ক্রাইব করুন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages