বাংলা News: এ যেন মায়ের স্নেহের পরশ , নিজের হাতেই চা বানিয়ে খাওয়ালেন তৃণমূল নেতা কর্মী সহ সাধারণ পথচলতি মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷
এদিন দিঘায় প্রশাসনিক বৈঠক শেষের পরে মন্ত্রী-সাংসদকে নিয়ে হঠাৎ দত্তপুর গ্রামে হাজির মুখ্যমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের থেকে অভাব অভিযোগ জানতে চান এর পর গ্রামের একটি চায়ের দোকানেও গিয়ে সবাইকে চমকে দিয়ে নিজেই চা বানাতে শুরু করেন । নিজে খাওয়ার পাশাপাশি অন্যদের পরিবেশনও করেন। মুখ্যমন্ত্রীর হাতে বানানো চা খেয়ে অভিভূত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখপাধ্যায় থেকে সাংসদ শিশির অধিকারী সকলেই। আর মুখ্যমন্ত্রীর এমনও কাজ দেখে গ্রামবাসীরা তার প্রশংসায় পঞ্চমুখ৷

No comments:
Post a Comment