সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 31, 2019

গেরুয়া শিবিরে আসতে না আসতেই দল ছাড়ার ইঙ্গিত শোভন বৈশাখির ৷

বাংলা News, ওয়েব ডেস্ক: এই তো সবে গেরুয়া স্পর্শে এলেন শোভন চট্টোপাধ্যায় ও  'বান্ধবী' বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার আগেই অনাচার অবিচার ৷ শেষে কিনা বাধ্য হয়ে দল ছাড়ারই ইঙ্গিত দিয়ে বসলেন শোভন বৈশাখী । রাজ্য রাজনিতিতে শোভন বৈশাখি প্রনয় ও পদ্মযোগ নিয়ে বিস্তর চর্চায় ছিলেন দুজনে ৷


রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সাংসারিক মনমালিন্য ও বৈশাখি প্রনয়ের জেরে সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ দুরে সরে যেতে থাকেন শোভন চট্টোপাধ্যায়। বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভনের ঘনিষ্টতা নিয়েও জোর চর্চা হয় রাজনীতির অলিন্দে। এর পরে পরেই চলতি মাসের ১৪ তারিখে বিজেপিতে যোগদান করেন তাঁরা।

এদিকে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে দেবশ্রী রায় আর তা নিয়েই  রাজ্য বিজেপির কাছে  ক্ষোভ প্রকাশ করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানের নেমন্ত্রন তালিকায়  বৈশাখির নাম না-থাকায় সংবাদমাধ্যমের কাছে ও অসন্তোষও প্রকাশ করেন তিনি। এ হেনো  ব্যাবহারে চরম অপমানিত বোধ করছেন ক্ষুব্ধ’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন,রাজ্য বিজেপির অন্দরে তাদের সর্ম্পক নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে, কাজ করার পরিবেশ নেয় বিজেপি দলে। শোভনবাবু জানান যেখানে বৈশাখির সম্মান ক্ষুন্য হচ্ছে সেখানে তিনি নিজেকে অপমানিত বোধ করছেন ৷ সবায় যানে শোভন বৈশাখি একে অপরের পরিপূরক ৷ তাই আমাদের বিজেপি থেকে নিষ্কৃতি দেওয়া হোক'-এ কথাও সংবাদ মাধ্যমকে জানান শোভন বৈশাখী। প্রয়োজনে দিল্লি দিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দল ছাড়তে পারেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে রাজ্য বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages