নিজস্ব প্রতিবেদন: বৃষ্টির অভাবে চাষের জমি ফেটে ধানের চারা শুকিয়ে যাওয়ায় চাষিদের মাথায় হাত৷ বীরভূমের চাষিরা অনেক আশা নিয়ে জমিতে ধান রোপণ করেছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টির কারণে বহু ধানের চারা নষ্ট হয়ে গিয়েছে। অত্যধিক রোদের তাপে চাষের জমিগুলো ফেটে গিয়েছে। জেলার সাইঁথিয়া ব্লকের হরিশড়া পঞ্চায়েতের সাবমার্সিবেলের ভরসায় চাষ করলেও বৃষ্টি না হওয়ার ফলে জলস্তরে নেমে গেছে তার ফলে বৃষ্টির জলই ভরসা চাষিদের ৷
বৃষ্টি না হওয়ায় ধান চাষের সঙ্গে মার খাচ্ছে অন্য ফসলের চাষও।গ্রামগঞ্জের পুকুর ডোবা শুকিয়ে যাওয়ায় ফলে প্রয়োজনীয় জলের অভাব দেখা দিয়েছে।
বৃষ্টি না হওয়ার প্রসঙ্গে হরিশাড়া পঞ্চায়েতের চাষি সুদাংশু মাল ডাক্তার মুরমুরা জানান, অনাবৃষ্টির পাশাপাশি জমিতে দেওয়ার সারের দাম বেড়ে যাওয়ার কারণে তাঁরা চিন্তায় রয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, সমবায় থেকে কৃষিঋণ নিয়ে আমরা জমিতে ধান চাষ করেছি। অনাবৃষ্টিতে সব ধানের ছোট চারাগাছগুলি রোদের তাপে শুকিয়ে যাচ্ছে। ধানের ফলন মার খেলে আমাদের পথে বসা ছাড়া কোনও উপায় থাকবে না আমরা জেলা কৃষি দফতরের মাধ্যমে রাজ্য সরকারের কাছে ঋণ মকুবের আবেদন জানাবো।”


No comments:
Post a Comment