বাংলা News: সোমবার দলের বৃহত্তম জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছিলেন মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার অভাব-অভিযোগের কথা শুনতে ৯১৩৭০৯১৩৭০ ফোন নম্বর ঘোষণা করেছিলেন তিনি। ওই নম্বরে ফোন করলেই সব অভিযোগ সরাসরি পৌঁছে যাবে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে ৷
তারই কথামতো আজ সাইঁথিয়া শহর তৃণমূল কংগ্রেসর দলীয় কার্যালয়ে দিদিকে বলো কর্মসূচির আয়োজন করা হয়৷ কর্মীসূচিয় উপস্থিত ছিলেন শহর সভাপতি পিনাকী লাল দত্ত , জেলা সম্পাদক দেবাশীষ সাহা ও বিধায়ক নীলাবতি সাহা,পৌরপিতা বিপ্লব দত্ত ও দলীয় কর্মীরা ৷ দেবাশীষ সাহা বলেন মাননীয়া নেত্রীর এই মানবিক উদ্যোগকে সাঁইথিয়ার বিধানসভার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই এই কর্মসূচীর আয়োজন ৷


No comments:
Post a Comment