![]() |
| ছবি-ভাস্কর মণ্ডল |
বাংলা News,লাভপুর: বাড়ি ঢুকতেই খুন হলেন বীরভূমের লাভপুরের এক স্থানিয় বিজেপি নেতা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের বোমার আঘাতে মৃত্যু হয়েছে ডালু শেখ নামে ওই বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ।
যদিও এই খুনের ঘটনা কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দন্দ, আজ বীরভূম বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল ডালু সেখের বাড়ি যান সেখান থেকে তিনি লাভপুর থানার আধিকারিকের সাথে দেখা করে আসামিদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেন ৷ এরপর গ্রামবাসিদের সামনে সরাসরি শাসকদলের দিকে আঙুল তুলে তিনি বলেন পুলিশ প্রশাসনের মদতেই তৃণমূল কংগ্রেসের দূস্কৃতিরাই ডালু শেখকে খুন করেছে ৷
যদিও শাসকদল সমস্ত অভিযোগ নস্যাত্ করে জানিয়েছে, তৃণমূল খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করে না। এই খুনের পিছনে অন্য কোনও কারণ থাকতে পারে। বিজেপি পরিকল্পিত ভাবে শাসকদলের নাম বদনাম করানোর চেষ্টা করছে।
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে লাভপুর অঞ্চলে বিশাল উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে।
আরও পড়ুন-দিদিকে বলো' কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে সাইঁথিয়া ব্লকের তৃৃনমূলের নেতারা ৷
আরও পড়ুন-দিদিকে বলো' কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে সাইঁথিয়া ব্লকের তৃৃনমূলের নেতারা ৷



No comments:
Post a Comment