'বাংলা News,সাঁইথিয়া: দিদিকে বলো' কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে সাইঁথিয়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ঝোঁকন সাধুও স্থানিয় তৃণমূল নেতারা ৷ স্থানীয় মহিলাদের অভিযোগ, জব কার্ড করিয়ে দেওয়ার ও ইন্দিরা আবাস যোজনার বাড়ি দেওয়ার নাম করে তাঁদের কে নানা প্রলোভন ও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে,
একশো দিনের প্রকল্পে কাজ না করিয়ে তাদের নামে টাকা তুলে নেওয়া হয়েছে কোনো সাবেকি উন্নয়ন নলকূপ থেকে শুরু রাস্তাঘাট কোনো কিছুই হয়নি সবকিছুর টাকা স্থানিয় তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে।
আরও পড়ুন-বীরভূমে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃৃণমূল সদস্যার স্বামী ৷
এই অভিযোগের সম্মক্ষিন হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি ঝোঁকন সাধু বলেন রাস্তাঘাট নলকূপ সম্বন্ধিত যে অভিযোগ গুলি করা হয়েছে সেই গুলো কি কারণে হয়নি তা ক্ষতিয়ে দেখে খুব শিঘ্রই ব্যাবস্থা নেওয়া হবে আর দূর্নিতির যে অভিযোগ গুলো করা হয়েছে তার সত্ততা প্রমানিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ৷


No comments:
Post a Comment