সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 16, 2019

বীরভূমে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত তৃৃণমূল সদস্যার স্বামী

আহত নয়ন হাজরা
বাংলা News, নিজস্ব সংবাদদাতা: ভোট মিটে গেলেও হিংসা এখনও অব্যাহত। এ বার হরিশড়া অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামিকে ধারালো অস্ত্রদিয়ে প্রানে মারার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে , এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রাত্রেই এক প্রাক্তন সেনাকর্মী কে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ৷ 

ধৃতের নাম উজ্জল সরকার। হরিশড়া গ্রামেই তাঁর বাড়ি। বৃহঃস্পতিবার রাত্রেই বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহঃস্পতিবার রাত্রে পঞ্চায়েত সদ্যসার স্বামি নয়ন হাজরা ভাইঝি কে টিউশন পরিয়ে বাড়ি নিয়ে আসার পথে গ্রামেরই একদল যুবক তার ভাইঝি কে কটুক্তি করায় প্রতিবাদ করতে গেলে সকলে মিলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হলে কোনোরকম ভাইঝিকে নিয়ে পালিয়ে প্রানে বাঁচে তারা। এরপর ঘটনা যানাযানি হতেই দুপক্ষের মধ্যে শুরু বাক বিতণ্ডা সাইঁথিয়া থানার পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রনে আনে ৷ এরপর দুপক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেন। 

যদিও বিজেপির অঞ্চল সভাপতি শ্যামল ঘোষ  এই ঘটনার পিছনে তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি যানান তাদের গোষ্টিদন্দের জেরে এই ঘটনা ঘটেছে নিজেদের বাঁচাতে বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে,  যাকে গ্রেফতার করা হয়েছে উনি একজন প্রাক্তন সেনা কর্মী। তৃণমুলের লোকেরাই তৃণমূলের এক কর্মীকে মারার জন্য তাড়া করছিল। সেই সময় উনি ওই গণ্ডগোলের মাঝে পড়ে যান।

তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি খান যানান বিজেপির লোকেরাই এই কাণ্ড ঘটিয়েছে। তিনি এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন ৷

যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগা করুন এই নাম্বারে -৭০৭৬৩৬৪৯৫১


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages