বাংলা News,নিজস্ব সংবাদদাতা: ৭৩ তম স্বাধীনতা দিবসের মহান দিনে নিজেদের পকেটমানি বাঁচিয়ে একদল যুবক সমাজের পিছিয়ে পড়া এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদের পঠনপাঠনের সামগ্রি সহ ভবিষ্যৎ গড়ে দেওয়ার উদ্দেশ্যে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় তাদের হাতেে ৷ তাদের এই মহৎ কাজ প্রত্যেকবছর স্বাধিনতা দিবসের দিন অনুষ্ঠিত হয়, ২০১৬ এর ১৫ আগষ্ট তাদের প্রথম পথ চলা শুরু ।
জানা গেছে, পাখুরিয়া সহ সাইঁথিয়া বিভিন্ন এলাকা থেকে প্রাথমিকভাবে ৫০ জন মেধাবী ছাত্র ও ছাত্রীদের একটি তালিকা তৈরি করে স্বাধিনতা দিবসের দিন তাদের হাতে পড়ার সামগ্রি তুলে দেন ঐ যুব দলের সদস্যরা। পাখুরিয়ার বাসিন্দা সাহেব মণ্ডল সমাজের পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের জন্য কিছু করার কথা প্রথম ভাবেন। এর পর নিজের মস্তিষ্ক প্রসূত সমাজ সেবার ভাবনা তার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন । তারপরই সকল বন্ধু মিলে মেধাবি ছাত্রদের পাশে দাঁড়াতে উদ্যোগ নেয়। তাদের মধ্যে বাপ্পা বাগ্দী যানান, মহৎ কাজের জন্য আমরা মহান দিনটিকেই বেঝে নিয়েছি কিন্তু এই মুহূর্তে পরিকাঠাম ও আর্থিক ভাবে আমাদের আরও স্বাবলম্বী হতে হবে কেননা আগামি দিনে আমরা আরও বড়ো রকমের কর্মসূচির সাথে সাথে ছাত্রছাত্রীদের ভবিষ্যতে গড়ার লক্ষ্যে বড়োরকমের সাহায্য করার কর্মসূচী গ্রহন করবো।
পাখুরিয়া বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টানের সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি ঐ সকল উদয়মান যুবকের ভূয়সি প্রশংসা করে বলেন আগামি দিনের পথপর্দশক ওরা ওদের কাজ দেখে অন্যদের প্রেরনা নেওয়া উচিত৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যাবস্থা করা হয়৷



No comments:
Post a Comment