সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 6, 2019

প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ

ওয়েব ডেস্ক: বাংলা News:  প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে নয়াদিল্লীর AIIMS এ ভর্তি করা হয় চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর স্বামী স্বরাজ কৌশল ও কন্যা বাঁশুরিকে রেখে গেলেন। কাল শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার মরদেহ নিজ বাসভবনে  শায়িত থাকবে।
দীর্ঘদিন ধরেই সুষমা নানা অসুস্থতার সাথে সাথে হৃদ রোগে ভুগছিলেন। ২০১৬ সালে তাঁর কিডনি প্রতিস্থাপনও হয়েছিল। অসুস্থতার জন্য তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আরওপড়ুন: ময়ূরাক্ষী নদীতে বালি তোলায় তীর সংলগ্ন গ্রামে ফাটল ৷
ঙ্গলবার সন্ধ্যায় সুষমা কাশ্মীর নিয়ে একটি টুইটও করেন। তার পরেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেষে রাত ১১:১৫ নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সুষমার মৃত্যুতে প্রধানমন্ত্রী টুইটে বলেছেন  “তিনি ছিলেন এক অসামান্য পার্লামেন্টারিয়ান ও সুবক্তা। দলের সবাই তাঁকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আদর্শ ও দলের স্বার্থে তিনি আপস করতেন না। আর সেই দলের বৃদ্ধিতে তাঁর দান ছিল অপরিসীম।”
তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান রবিশংকর প্রসাদ, প্রকাশ জাভড়েকর, শাহনওয়াজ হুসেন, শিবরাজ সিং চৌহান-সহ বিজেপির নেতারা। কংগ্রেস নেতা গুলাম নবী আজাদও হাসপাতালে যান।



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages