বাংলা News,ভাস্কর মণ্ডল: বীরভূমের ময়ূরেশ্বর থানার হাতিন গ্রামে জমি ও রাস্তার উপর দেখা দিয়েছে ফাটল ৷ এই ফাটল যতই দিন যাচ্ছে ক্রমশ বেড়েই চলেছে ৷ গ্রামবাসীদের অভিযোগ আমাদের গ্রামটি ময়ূরাক্ষী নদীর সংলগ্নে অবস্থিত ৷ নদীতে যেভাবে অবৈধ বালি উঠেছে তাতেই আমাদের গ্রামের এই অবস্থা ৷ গ্রামবাসী আনন্দ মন্ডল , সুকুমার মন্ডল রা জানান এই বিষয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো হেলদোল নেই তাঁদের ৷ এই ফাটলের জন্য আমরা খুব ভয়ে ভয়ে বাস করছি ৷ জানিনা কখন কি হয়ে যায় ৷ খুবই অতঙ্কে আমরা দিন কাটাচ্ছি গ্রামে ৷ শুধু রাস্তাই নয় জমিতেও দেখা গেছে এই ভয়ানক ফাটল ৷
ময়ূরেশ্বর ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ণ আধিকারিক জানান বিষয়টি তদন্ত করা হয়েছে ৷ তবে তাঁর স্পষ্ট কারন জানা যায়নি ৷ আরো বড়সর পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি ৷ জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রঞ্জন চৌধুরি বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷



No comments:
Post a Comment