সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 6, 2019

কাশ্মীরের সংবিধানে ৩৭০ ধারা পরিবর্তনে বীরভূম বিজেপির আনন্দ উৎসব

বাংলা News: কাশ্মীর এখন আর স্পর্শকাতর রাজ্য নয় সঙ্গে সঙ্গে সংবিধানের ৩৭০ ধারা থেকেও মুক্ত। দেশের আর পাঁচটা রাজ্যের মতোই দুটি কেন্দ্র শাসিত রাজ্য বিভক্ত করা হলো। সোমবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যা নিয়ে চাপা উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তে। একই সঙ্গে অনেক জায়গাতেই শুরু হয়েছে সাফল্যের উৎসব।এই উৎসবের রেশ ছড়িয়ে পড়েছে বাংলার মাটিতেও। কাশ্মীরের সাফল্যের আনন্দে বিজয় মিছিল হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাদ নেই বীরভূম জেলাও আজ সিউড়ি এসপি মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠিত হলো,মিস্টি বিলি করে চলে উৎসব উদযাপন। জেলার সদর সিউড়ীতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাননীয় শ্যামাপদ মন্ডল,তিনি মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করে শ্যামাপ্রসাদের অবদান সকলের সামনে তুলে ধরেন,উপস্থিত ছিলেন সমাজসেবক বিশ্বনাথ চক্রবর্তী সহ একাধিক বিজেপি নেতৃত্ব।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages