সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 27, 2019

ফের দিলিপ ঘোষের বিতর্কিত মন্তব্য-আমি যদি একবার খুন করতে শুরু করি, তাহলে বংশ লোপাট হয়ে যাবে।

বাংলা News,ওয়েবডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর দিঘা সফরের পর দিলীপ ঘোষ চায়ে পে চর্চা নিয়ে মেদনিপুর সফর শুরু করেছেন আর তাতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। মেচেদায় বিজেপির দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলের নেতাদের  কড়া ভাষায় হুঁশিয়ারি সঙ্গে সঙ্গে খুনের হুমকি দেন  দিলীপ ঘোষ ৷

পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতাদের  হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ যানান ''আমার নামে একাধিক খুনের মামলা আছে, আমি এসব কেয়ার করিনা। আমি যদি একবার খুন করতে শুরু করি, তাহলে  বংশ লোপাট হয়ে যাবে। সন্তানদের মুখ দেখতে পাবে না কেউ।' তিনি আরও বলেন  ''আমি এখনও মারিনি। যেদিন খুন করতে শুরু করব, সেদিন বুঝতে পারবেন। কাউকে জেলে যেতে দেব না। আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, ফোনে হুমকি দেওয়া হয়েছে ৷

দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্য নিয়েই  রাজ্য রাজনিতিতে  শুরু হয়েছে বিতর্ক। কি ভাবে কোনো নেতা প্রকাশ্য সভায় দাড়িঁয়ে পুলিশকে ও রাজনৈতিক নেতাদের খুনের হুমকি দিতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্য খুব একটা গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। প্রচারের মুখ হতেই  দিলীপ ঘোষের এই মন্তব্য ৷

অন্যদিকে আজ আইসিসিআর প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে বিজেপির নিচুস্তরের কার্যকর্তাদের নিয়ে বৈঠক ৷ দলিয় খবর ২০২১-এর বিধানসভা নির্বাচনে  সম্ভবত তাঁকেই করা হতে পারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। আর সেই সূত্রেই দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতির পদে ফেরাতে চলেছে গেরুয়া শিবির।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages