সব সময় সবার আগে

BANGLA NEWS

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, August 27, 2019

প্রয়াত টলিউডের অভিনেতা নিমু ভৌমিক

বাংলা News: প্রয়াত হলেন বিশিষ্ট অভিনেতা নিমু ভৌমিক, বার্দ্ধক্য জনিত কারনে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নিমু ভৌমিক, মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর ৷ 
১৯৩৫-এর ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুরে জন্মগ্রহণ করেন নিমু ভৌমিক। কেরিয়ার হিসেবে বেছে নেন অভিনয়কে। টলিউডেও জায়গা করে নিয়েছিলেন নিজের অভিনয়ের গুণে। ভিলেন হোক বা কমেডিয়ান— সব চরিত্রে তিনি ছিলেন সমান দক্ষ ও সাবলীল। অভিনয় করেছেন ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, মঙ্গলদীপ, গণদেবতা, দাদার কীর্তি-র মতো বহু সিনেমায় তাঁর অভিনয় বাংলা সিনেমার দর্শকরা মনে রাখবে। সব মিলিয়ে ৬০টিরও বেশি বাংলা ছবিতে অভিনয় করেছেন নিমু ভৌমিক। আজ গড়িয়ার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  তিনি, শোকের আবহ সৃষ্টি হয়েছে গোটা বাংলা বিনোদন জগতে..

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages