বাংলা News : রানাঘাট স্টেশনের অসহায় রাণু এখন সকলের রাণুদি ৷ একসময় ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করতেন। অতিন্দ্র নামক ব্যাক্তির দৌলতে সোশ্যাল মিডিয়ার তিনি এখন বিখ্যাত। রানাঘাট থেকে সোজা বম্বের মায়ানগরে পাড়ি, সবাই এখন তাঁর কণ্ঠে মাতোয়ারা। এমনকী বিখাত্য মিউজিক ডাইরেক্টার হিমশ রেশমিয়াও তাঁর কণ্ঠে মুগ্ধ। কিন্তু নেটিজেনদের অভিযোগ,দিকভোলা মিষ্টভাষী, নম্র রাণুদির চরিত্রে বদল এসে গেছে ৷ তাঁর মধ্যে নাকি ওহংকার ঔদ্ধত্যে এসে গেছে । সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে রাণুকে প্রশ্ন করা হয় যে অতীন্দ্রের মতো ভালো মানুষের দৌলতে তিনি এত জায়গায় যাচ্ছেন, এনিয়ে তিনি কী বলবেন? সকলেই এর উত্তরে বলবে, “ভাল”। কিন্তু রাণু তা না বলে উলটে বলেন “ভগবানের দৌলতে যাচ্ছি। ওরা ভগবানের চাকর। আমি ওদের সাহায্যে যাচ্ছি না। ভগবানের সাহায্যে যাচ্ছি। ওরা ভগবানের চাকর হয়ে যাচ্ছে।” রাণু মণ্ডলের এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের বক্তব্য, ‘যে মানুষটা তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল, তাকেই কিনা চাকর বানিয়ে ফেললেন রাণু!’ অবশ্য রাণুদির পাশেও রয়েছেন অনেকে। তাঁদের মতে বক্তব্য না বুঝেই বলেছেন রাণুদি। ক্যামেরার সামনে খেই হারিয়ে ফেলেছেন !
আরও পড়ুন :-প্রয়াত টলিউডের অভিনেতা নিমু ভৌমিক ৷

No comments:
Post a Comment